ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এক দিনের ছুটিতেই মিলবে টানা ৪ দিন

২০২৬ জুলাই ১৭ ১২:৫৮:৩৪
এক দিনের ছুটিতেই মিলবে টানা ৪ দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দফায় ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটি নিলে পাওয়া যেতে পারে চার দিনের অবকাশ।

সরকারের ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।

তবে কেউ যদি বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) নিতে পারেন, তাহলে পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যথারীতি অফিস খোলা থাকবে।

এই ক্ষেত্রেও বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তাদের কর্মীরাও একইভাবে দীর্ঘ ছুটির সুযোগ পেতে পারেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিন ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পেয়েছিলেন। যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে সে সময় ছুটির পরিধি বাড়িয়েছিল সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে