ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী

২০২৬ জুলাই ১৭ ১২:২৯:১৪
যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর ওপর একটি সেতু থেকে এক তরুণ নদীতে ঝাঁপ দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই তরুণ ও তার সঙ্গে থাকা এক তরুণী একসঙ্গে সেতুতে এসেছিলেন। তরুণ নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই সঙ্গী তরুণী ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তরুণকে জীবিত উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে