ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার

২০২৬ জুলাই ১৭ ০৮:৩০:০১
বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপকে দেওয়া ঋণ নিয়ে কথিত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ঋণের নামে ব্যাংকটি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা কর্মকর্তারা ঋণ বিতরণের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতি মামলার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদক জানিয়েছে, টাস্কফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপকে ঘিরে একাধিক মামলা ও অনুসন্ধান চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দায়ের করা ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুদকের একটি তদন্ত দল জনতা ব্যাংকের ঋণ-সংশ্লিষ্ট শাখায় দায়িত্ব পালন করা এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদকের তথ্য অনুযায়ী, জনতা ব্যাংক থেকেই ঋণের নামে বেক্সিমকো গ্রুপ প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের মুখে রয়েছে। এই অভিযোগের অনুসন্ধানে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করেছে দুদক। তদন্তের অগ্রগতির সঙ্গে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে