ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের

২০২৬ জুলাই ১৭ ০৮:২৫:৩৪
ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসে বিদ্যুৎ অবকাঠামো ও রেলস্টেশনসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংঘাতের মধ্যেই ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর রাখতে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে