হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের মাত্র এক বছর পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় সরকারের এই রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী আইনপ্রণেতারা।
মঙ্গলবার (১৪ জুলাই) ইউক্রেনের পার্লামেন্টে ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাস হয়। তবে তার উত্তরসূরি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পার্লামেন্টে দেওয়া বিদায়ী বক্তব্যে ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবি রাখে। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতা ও আস্থা রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।তিনি বলেন, "আমি সব সময় বিশ্বাস করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলাফল।"
ইউলিয়ার মতে, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতকাল মোকাবিলা করা। কারণ, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর ওপর হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিরোধী আইনপ্রণেতা ওলেক্সি হনচারেঙ্কো বলেন, সরকারকে কেন বিদায় দেওয়া হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারছে না।
আরেক বিরোধী আইনপ্রণেতা কিরা রুদিক মনে করেন, নতুন সরকার আগের সরকারের তুলনায় খুব বেশি ভিন্নভাবে কাজ করবে—এমন আশা করার সুযোগ কম।
ইউলিয়া সিভিরিদেঙ্কোর সরকারের সময় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগে ইউলিয়ার নাম জড়ায়নি, সমালোচকদের দাবি—দুর্নীতি দমনে তিনি যথেষ্ট কঠোর অবস্থান নেননি।
বিরোধী দল হলোসের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক অভিযোগ করেন, সরকার প্রতিদিন উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দুর্নীতির অভিযোগই বেশি সামনে এসেছে।
আইনপ্রণেতাদের ধারণা, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকি নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এ বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিসভা পুনর্গঠনের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট জেলেনস্কি সেরহি কোরেৎসকি এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের সঙ্গে বৈঠক করেন। ফেদোরভকে সরানো হলে সেটিকে সরকারের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হবে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নীতি, যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনা, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের দায়িত্ব পালন করেন।
ইউলিয়ার মেয়াদকালে ইউক্রেনকে কঠিন শীতকাল মোকাবিলা করতে হয়েছে। রাশিয়ার ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সরকার বিদ্যুৎ ও তাপ সরবরাহ সচল রাখার চেষ্টা চালিয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন সময়ে নির্বাচন স্থগিত থাকায় রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিতে মন্ত্রিসভা পুনর্গঠনই প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম কার্যকর সাংবিধানিক উপায়। তবে এই পরিবর্তন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নতুন সরকারকে কতটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় তার ওপর।
মুসআব/
পাঠকের মতামত:
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













