ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে

২০২৬ জুলাই ১৬ ১০:১৭:২২
বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও অতিরিক্ত নোটিফিকেশন ও অনাকাঙ্ক্ষিত ট্যাগিং অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে ফেসবুকের কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করলেই এসব ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।

১. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন

লাইভ ভিডিও, গেম রিকোয়েস্ট, গ্রুপ আপডেট বা অন্যান্য অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে—ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল ছবি বা থ্রি-লাইন (☰) মেনুতে ট্যাপ করুন।Settings & Privacy > Settings-এ যান।Preferences থেকে Notifications নির্বাচন করুন।

এরপর Groups, Live Videos, Videos, Reminders, Tags বা যেসব বিভাগের নোটিফিকেশন চান না, সেগুলো খুলে Allow Notifications on Facebook অপশনটি বন্ধ করে দিন।

২. অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্ট টাইমলাইনে আসা বন্ধ করুন

কেউ আপনাকে কোনো পোস্টে ট্যাগ করলেই যাতে সেটি সরাসরি আপনার প্রোফাইলে না দেখায়, সেজন্য Timeline Review চালু করুন।

পদ্ধতি:Settings > Profile and Tagging-এ যান।

Reviewing বিভাগে থাকা Review posts you're tagged in before the post appears on your profile অপশনটি চালু করুন।একই সঙ্গে Review tags people add to your posts অপশনটিও চালু করুন।

এতে কেউ আপনাকে ট্যাগ করলে আগে আপনার অনুমোদন লাগবে। আপনি অনুমতি না দিলে পোস্টটি আপনার টাইমলাইনে দেখা যাবে না।

৩. @everyone মেনশনের নোটিফিকেশন বন্ধ করুন

অনেক ফেসবুক গ্রুপে অ্যাডমিনরা @everyone ব্যবহার করলে সব সদস্যের কাছে নোটিফিকেশন যায়। এটি বন্ধ করতে—

Settings > Notifications > Tags-এ যান।Receive notifications for বিভাগের Batch @everyone mentions অপশনটি বন্ধ করে দিন।

এর ফলে গ্রুপে @everyone ব্যবহার করা হলেও অপ্রয়োজনীয় নোটিফিকেশন আর পাবেন না।

ফেসবুকের নোটিফিকেশন সেটিংস সময়ে সময়ে পর্যালোচনা করলে অপ্রয়োজনীয় এলার্ট কমানো যায়। পাশাপাশি Profile and Tagging-এর গোপনীয়তা (Privacy) সেটিংসও নিজের প্রয়োজন অনুযায়ী কনফিগার করলে অনাকাঙ্ক্ষিত ট্যাগিং ও বিরক্তিকর নোটিফিকেশন থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে