ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের

২০২৬ জুলাই ১৫ ১৫:৩২:১৩
আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও সাগর উত্তাল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরের জন্য সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) জারি করা এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি হতে পারে। এতে সাগর উত্তাল হয়ে ওঠার পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সমুদ্রে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে