ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে

২০২৬ জুলাই ১৫ ১৬:১৬:০০
প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারেতালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করেছে বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩২০ টাকা। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে এ দায়ের পরিমাণ ছিল ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ ১ হাজার ২৪৭ টাকা।

অন্যদিকে, কোম্পানির ব্যালেন্স শিটে প্রদর্শিত লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭৪৯ কোটি ১৯ লাখ ৭ হাজার ৩৬ টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ৭৫৭ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৮০১ টাকা।

এছাড়া মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির ঘাটতি দাঁড়িয়েছে ৫৯৭ কোটি ৭১ লাখ ৫২ হাজার ২৮৪ টাকা। আগের বছর একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৬৬৯ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানির ঘাটতির পরিমাণ কমেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে