ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা

২০২৬ জুলাই ১৬ ০৬:২৩:০৩
ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করার পরই নতুন এক বিতর্কের মুখে পড়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের উদযাপনের সময় মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন দলের কয়েকজন ফুটবলার, যা ফিফার আচরণবিধির পরিপন্থী বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা স্প্যানিশ ভাষায় লেখা একটি ব্যানার তুলে ধরেন। সেখানে লেখা ছিল, "লাস মালভিনাস সন আরহেনতিনাস", যার বাংলা অর্থ— "ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার"।

জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো চেলসোকে হাসিমুখে ব্যানারটি হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে প্রদর্শন করতে দেখা যায়। তবে ব্যানারটি কীভাবে মাঠে পৌঁছেছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তাবাহী ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক কিংবা অন্য কোনো সামগ্রী প্রদর্শনের অনুমতি নেই।

ঘটনাটি নিয়ে ফিফার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে