ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি

২০২৬ জুলাই ১২ ১৫:২৮:৩৭
ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকগুলোর একটি ডিএসই-৩০-এর অর্ধবার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে। এ পুনর্বিন্যাসের ফলে সূচকে তিনটি নতুন কোম্পানি যুক্ত হচ্ছে এবং তিনটি কোম্পানি বাদ পড়ছে। নতুন এ তালিকা আগামী ১৯ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, সূচক নির্ধারণের বিদ্যমান নীতিমালা অনুসরণ করে জুলাই ২০২৬-এর জন্য ডিএসই-৩০ সূচকের অর্ধবার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে তাদের সূচক কমিটি।

পুনর্বিন্যাসের ফলে ডিএসই-৩০ সূচকে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসইর ঘোষণা অনুযায়ী, ডিএসই-৩০ সূচকের এ পরিবর্তন আগামী ১৯ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে