বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শুক্রবার (১০ জুলাই) নতুন মূল্যতালিকা ঘোষণা করে, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সেই মূল্য অনুযায়ী আজ রোববার (১২ জুলাই) সারাদেশের জুয়েলারি দোকানগুলোতে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় বাজারে পিওর গোল্ড ও পিওর সিলভারের দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা এবং প্রতি ভরি রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।
আজকের স্বর্ণের দাম
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
উল্লেখিত সব দামেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
আজকের রুপার দাম
বাজুসের নির্ধারিত দামে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে—
২২ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৯১৬ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের ঘোষিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা, কারুকাজ ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হতে পারে। তাই দোকানভেদে অলঙ্কারের চূড়ান্ত দাম কিছুটা ভিন্ন হতে পারে।
এর আগে ৯ জুলাই বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছিল। তবে মাত্র এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়িয়ে নতুন মূল্য কার্যকর করা হয়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে রুপার দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকাই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মুসআব/
পাঠকের মতামত:
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
জাতীয় এর সর্বশেষ খবর
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া













