অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে শেষ চারে জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের স্পর্শে গোল করে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। বলটি সুইস ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জালে জড়ালে গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না।
পিছিয়ে পড়ার পর সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালায়। ব্রিল এম্বোলো ও ড্যান এনদোয়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।
তবে ৬৭ মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। রিকার্দো রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে ড্যান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা আনেন।
সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ভিএআরের পর ফাউলের অভিনয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এম্বোলো। ফলে শেষ ১৮ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইসদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে শেষ সময়ে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। নিকো গঞ্জালেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্টিনেজ সুযোগ পেলেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শুরুতেই জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদার দুটি প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন গ্রেগর কোবেল। তবে ১১২ মিনিটে আর রক্ষা হয়নি। বক্সের বাইরে থেকে জুলিয়ান আলভারেজের দারুণ বাঁকানো শট জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ইনজুরি সময়ের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
দুর্দান্ত লড়াই উপহার দিলেও ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি সুইজারল্যান্ড। অন্যদিকে অতিরিক্ত সময়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করল আর্জেন্টিনা।
মুসআব/
পাঠকের মতামত:
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
খেলাধুলা এর সর্বশেষ খবর
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড













