জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যৌন হয়রানির মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ৩৫ বছর বয়সী রাজকুমার নামে এক ব্যক্তি তার স্ত্রী, দুই সন্তান এবং তার বিরুদ্ধে অভিযোগকারী এক কিশোরীসহ মোট ছয়জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) রাতে শাবাদ এলাকার নিজ বাড়িতে রাজকুমার প্রথমে তার ৩০ বছর বয়সী স্ত্রী পার্বতী সরিতা এবং তাদের ৪ ও ১ বছর বয়সী দুই ছেলেকে হত্যা করে।
এরপর সে ১৭ বছর বয়সী সেই কিশোরীর বাড়িতে যায়, যে গত ১৬ মে তার বিরুদ্ধে পকসো আইনে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিল। অভিযোগ রয়েছে, রাজকুমার কিশোরীকে গাড়িতে করে একটি নির্জন স্থানে নিয়ে হত্যা করে। পরে কিশোরীর বাড়িতে ফিরে তার ৪৫ বছর বয়সী মা ও ৬৫ বছর বয়সী নানিকেও হত্যা করে। তবে ওই বাড়িতে থাকা কিশোরীর ২০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বোনকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর রাজকুমার তার বাবাকে ফোন করে ঘটনার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তরুণ যোশি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, অভিযুক্ত তার বাবাকে ফোন করে জানিয়েছিল, "আমি এটা করেছি। আমি তাদের হত্যা করেছি।" এরপর সে ফোন বন্ধ করে দেয়। আত্মহত্যার ইঙ্গিতও দিয়েছিল, তবে এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে জানা গেছে, ২০১৮ সালে রাজকুমার ও পার্বতীর বিয়ে হয়। তাদের তিনটি সন্তান ছিল, যার মধ্যে প্রথম কন্যাশিশুটি শৈশবেই মারা যায়।
গত মে মাসে এক কিশোরীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে রাজকুমারের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ জানায়, সে নিয়মিত কিশোরীকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অনুসরণ করত এবং প্রেমের প্রস্তাব গ্রহণে চাপ দিত। মামলার পর রাজকুমার আত্মগোপনে চলে যায়। তবে অভিযোগে উল্লেখিত ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কম সাজার বিধান থাকায় গত সপ্তাহে আদালত তাকে ২০ হাজার রুপির বন্ডে আগাম জামিন দেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তরুণ যোশি জানান, রাজকুমারের আচরণে দীর্ঘদিন ধরেই অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। পুলিশ তাকে কয়েক দফা কাউন্সেলিংয়ের জন্য ডেকেছিল। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার মানসিক অবস্থা স্থিতিশীল ছিল না।
পাশাপাশি তার জুয়া খেলার অভ্যাস ছিল এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণও ছিল। নিহতদের স্বজনরা জানান, পার্বতীর মরদেহের পাশে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। তবে দুই শিশুকে সম্ভবত ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের ঘরগুলো ভেতর থেকে বন্ধ ছিল এবং ফ্যান, এসি ও কুলার চালু অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, ঘটনার আগে দম্পতির মধ্যে কোনো বড় ধরনের বিরোধের লক্ষণ ছিল না। এমনকি ঘটনার আগের সন্ধ্যাতেও পার্বতী স্বাভাবিকভাবে আত্মীয়দের সঙ্গে কথা বলেছিলেন।
মুসআব/
পাঠকের মতামত:
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি













