ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা

২০২৬ জুলাই ১১ ১১:৩৬:৫৬
সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হলে তারা সংসদের বাইরে জনগণের সামনে নিজেদের কথা তুলে ধরবেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর জেলা এনসিপি।

দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে। তার দাবি, মাদক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়িক সিন্ডিকেটের মতো বিষয়ে অনেক রাজনীতিবিদ কার্যকর ভূমিকা রাখছেন না।

তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর অর্থায়নে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে নির্বাচনের পর অনেকেই ওই গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। ফলে জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।

সংসদে বক্তব্য দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন বলা হয়—এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা শুধু সংসদের মধ্যেই কথা বলব।”

তিনি আরও বলেন, “সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে দূরে রাখা যাবে না। ভয় দেখিয়ে কণ্ঠ বন্ধ করা যাবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলের অন্যান্য নেতারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে