ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

২০২৬ জুলাই ১১ ১০:৩৬:৪৭
ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এ ব্যবস্থায় একটি বুকিংয়ের মাধ্যমেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, রিটার্ন বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে।গালফ নিউজ-এর শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন করলে ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এরপর ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হবে।

বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের—এই দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেবাটি পাওয়া যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাধারীরা একবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের সর্বনিম্ন ভ্রমণ প্যাকেজের মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা চাইলে প্যাকেজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করতে পারবেন।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। তবে বৈধভাবে সৌদি আরবে প্রবেশের পর ভিসাধারীরা মক্কা, মদিনাসহ দেশের অন্যান্য অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া অনিবার্য কারণে ফ্লাইট বা আবাসন বাতিল হলে অর্থ ফেরত কিংবা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে