এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরেই আস্থার সংকটে রয়েছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগের জন্য মানসম্পন্ন কোম্পানির অভাব, নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রায় বন্ধ, দুর্বল কোম্পানির আধিক্য এবং করপোরেট সুশাসনের ঘাটতির কারণে ধীরে ধীরে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। গত এক দশকের পরিসংখ্যান বলছে, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই সময়ে বাজারে আসা অধিকাংশ আইপিও বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। হাতে গোনা কয়েকটি ভালো কোম্পানি ছাড়া বেশিরভাগ নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার দরপতনের মুখে পড়েছে। ফলে নতুন বিনিয়োগকারী যেমন বাজারে আগ্রহ হারিয়েছেন, তেমনি পুরোনো অনেক বিনিয়োগকারীও ধীরে ধীরে পুঁজিবাজার থেকে সরে গেছেন।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১ জুলাই দেশে বিও হিসাব ছিল ৩১ লাখ ৫৩ হাজার। ২০২৫-২৬ অর্থবছর শেষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজারে। অর্থাৎ ১০ বছরে ১৪ লাখ ৭৮ হাজার বা প্রায় ৪৭ শতাংশ বিও হিসাব কমেছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম মানুষের বিও হিসাব রয়েছে। অথচ প্রতিবেশী ভারতে মোট জনসংখ্যার ৯ শতাংশের বেশি মানুষ শেয়ারবাজারে বিনিয়োগ করেন।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীরা যৌক্তিক মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন। দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে ধারাবাহিক লোকসান, নিয়মিত শেয়ারবাজা না পাওয়া, বাজারে সুশাসনের অভাব এবং কিছু ব্রোকারেজ হাউস ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কারণে ক্ষতির শিকার হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ বছরে বাজারে আসা অধিকাংশ বিনিয়োগকারী গড়ে প্রায় ৫০ শতাংশ বা তারও বেশি লোকসানের মুখে পড়েছেন। এ সময়ে অনেক কোম্পানির শেয়ারের দাম অর্ধেকেরও বেশি কমেছে। বিনিয়োগকারী সুরক্ষার ঘাটতি ও করপোরেট সুশাসনের দুর্বলতার কারণে অনেকেই ব্রোকারেজ হাউস ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে নতুন বিনিয়োগকারীরা বাজারে আগ্রহ হারাচ্ছেন এবং পুরোনোরা বাজার ছাড়ছেন।
তারা আরও বলেন, বর্তমানে অনেকেই শুধু আইপিওতে আবেদন করার জন্য বিও হিসাব চালু রাখেন। কিন্তু গত দুই বছরে কোনো কোম্পানিই আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করেনি। এর আগে আসা অনেক আইপিওও মানসম্পন্ন ছিল না। যদিও বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে বিনিয়োগকারীদের ধরে রাখার চেষ্টা করা হয়েছে, তবুও শক্তিশালী নতুন কোম্পানি বাজারে না আসায় অনেকে হিসাব বন্ধ করে দিয়েছেন।
নারী ও বিদেশি বিনিয়োগকারীদের বাজারত্যাগ বেশি
সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত এক দশকে পুরুষের তুলনায় নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বন্ধের হার বেশি। ২০১৬ সালে নারী বিও হিসাব ছিল ৮ লাখ ৫২ হাজার, যা কমে ৩ লাখ ৯৪ হাজারে নেমেছে। অন্যদিকে পুরুষ বিও হিসাব ২২ লাখ ৯০ হাজার থেকে কমে হয়েছে ১২ লাখ ৬৩ হাজার।
একই সময়ে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৭ হাজার থেকে কমে মাত্র ৪৩ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া যৌথ বিও হিসাব ১১ লাখ ৯০ হাজার থেকে কমে ৪ লাখ ৪২ হাজারে নেমেছে, যা প্রায় দুই-তৃতীয়াংশ হ্রাস। বিপরীতে একক বিও হিসাব ১৯ লাখ ৫৩ হাজার থেকে কমে হয়েছে ১২ লাখ ১৫ হাজার।
বাড়ছে শেয়ারশূন্য বিও হিসাব
জাতীয় নির্বাচনের পর চলতি বছরের প্রথম ছয় মাসে মোট বিও হিসাব ১৬ লাখ ৪১ হাজার থেকে বেড়ে ১৬ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। তবে একই সময়ে শেয়ারশূন্য বিও হিসাবও ৩ লাখ ৬৮ হাজার থেকে বেড়ে ৩ লাখ ৯৫ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ নতুন হিসাব বাড়লেও উল্লেখযোগ্য অংশ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
সিডিবিএল’র কর্মকর্তাদের মতে, বছরের শুরুতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে বাজার থেকে বেরিয়ে গেছেন। পাশাপাশি ডিফল্টার ব্রোকারেজ হাউস থেকে শেয়ার স্থানান্তর এবং রক্ষণাবেক্ষণ ফি এড়াতে নিষ্ক্রিয় হিসাব বন্ধ করাও এ প্রবণতায় ভূমিকা রেখেছে। তবে নতুন আইপিও এলে এবং বাজার ইতিবাচক থাকলে আবার নতুন বিও হিসাব খোলার প্রবণতা বাড়বে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ











