ইতিহাসে ব্রাজিল গড়ল অবাঞ্ছিত ‘হেক্সা’
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ানদের কাছে ‘হেক্সা’ মানেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই যেন এখন দীর্ঘ হতাশার প্রতীক। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে ২৪ বছর। এরপর টানা ছয়টি বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও প্রতিবারই ইউরোপের কোনো না কোনো দলের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয় সেই হতাশার তালিকায় নতুন অধ্যায় যোগ করেছে। ফলে অনেক সমর্থকের কাছে এটি ব্রাজিলের ‘অন্যরকম হেক্সা’—টানা ষষ্ঠ বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে বিদায়।
২০০৬: জিদানের জাদুতে থেমে যায় ব্রাজিল
জার্মানি বিশ্বকাপে রোনালদো, রোনালদিনহো, কাকা ও আদ্রিয়ানোর তারকাবহুল দলকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের অনবদ্য পারফরম্যান্সে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেন থিয়েরি অঁরি।
২০১০: নিজেদের ভুলেই ডাচদের কাছে হার
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রবিনহোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু গোলরক্ষক হুলিও সিজার ও ফেলিপে মেলোর ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোলের পর ম্যাচে ফিরে আসে নেদারল্যান্ডস। পরে ওয়েসলি স্নেইডারের গোলে জয় নিশ্চিত করে ডাচরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেলিপে মেলো।
২০১৪: ঘরের মাঠে ৭-১-এর দুঃস্বপ্ন
নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। প্রথম ৩০ মিনিটেই পাঁচ গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। এই ম্যাচই পরে ‘মিনেইরাজো ট্র্যাজেডি’ নামে পরিচিতি পায়।
২০১৮: বেলজিয়ামের সোনালি প্রজন্মের কাছে থামা
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফার্নান্দিনহোর আত্মঘাতী গোল ও কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত শটে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে রেনাতো অগুস্তো একটি গোল শোধ করলেও থিবো কোর্তোয়ার অসাধারণ গোলকিপিংয়ে আর সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।
২০২২: টাইব্রেকারের হতাশা
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে ম্যাচের শেষদিকে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পরে টাইব্রেকারে রদ্রিগো ও মার্কিনিওস পেনাল্টি মিস করলে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬: নরওয়ের কাছে নতুন ধাক্কা
কার্লো আনচেলত্তির অধীনে নতুন আশায় বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। কিন্তু শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে পেনাল্টি মিসের পর ম্যাচের শেষ ১০ মিনিটে আর্লিং হলান্ডের জোড়া গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায়
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হারের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীতে প্রথমবার নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই বিদায় নিল ব্রাজিল।
এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। সেবার আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করার পর ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছিল ব্রাজিল।
দীর্ঘ ৩৬ বছর পর আবারও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর ‘হেক্সা’ জয়ের স্বপ্নও থেকে গেল অধরাই।
মুসআব/
পাঠকের মতামত:
- ইতিহাসে ব্রাজিল গড়ল অবাঞ্ছিত ‘হেক্সা’
- বিদায় নিলেও ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল
- বিদ্যুৎ না থাকলেও মাংস ভালো রাখার কার্যকর উপায়
- সরকারি ক্রয় ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ
- একযোগে ৩৮ বিচারককে বদলি
- ডিএসইর সিদ্ধান্তে আইন লঙ্ঘনের অভিযোগ
- ফেস দ্যা পিপলকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত করবে পিবিআই
- নতুন পে-স্কেলের গেজেট জুলাইয়ে নয়, জানা গেল সম্ভাব্য নতুন সময়
- শেখ হাসিনাকে নিয়ে চিফ প্রসিকিউটরের বড় মন্তব্য
- জনসংখ্যায় শীর্ষে, ফুটবলে পিছিয়ে—বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ বাস্তবতা
- ফার্স্ট ফাইন্যান্সে গভীর আর্থিক সংকট, টিকে থাকা নির্ভর করছে নিয়ন্ত্রক সহায়তার ওপর
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সরকারি ব্যানার ডিজাইনে নতুন নিয়ম, যা জানা জরুরি
- ০৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের জোরালো উত্থানে সপ্তাহ শুরু, নতুন রেকর্ডের প্রত্যাশায় শেয়ারবাজার
- ০৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি













