ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী

২০২৬ জুলাই ০২ ১৯:০২:৩৭
হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত একটি পতাকা টানানোর ঘটনায় এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হল প্রশাসন।

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ হাসনাত শামীম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (২ জুলাই) হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত ২৭ জুন হলের ৩য় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি কালেমা খচিত পতাকা টানানো হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

হল প্রশাসনের ভাষ্য, সংশ্লিষ্ট কক্ষের আবাসিক শিক্ষার্থী হিসেবে আরিফ হাসনাত শামীমের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে হল অফিসে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। পতাকাটির প্রকৃতি সম্পর্কে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, "এটি তালেবানের পতাকা নাকি শুধু কালেমা খচিত কোনো পতাকা—বিষয়টি তদন্ত কমিটি যাচাই করবে। প্রশাসন থেকে এটিকে কালেমা খচিত পতাকা বলা হয়েছে, তাই নোটিশেও সেই ভাষাই ব্যবহার করা হয়েছে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে