ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ইউরোপের ৬ দেশে থাইরক্স ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা

২০২৬ জুলাই ০২ ১২:৫৯:৪৬
ইউরোপের ৬ দেশে থাইরক্স ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি জানিয়েছে, তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর আওতায় অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টা—এই ছয়টি দেশে পণ্যটির বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

রেনাটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির ইইউ জিএমপি অনুমোদিত পোটেন্ট প্রোডাক্ট উৎপাদন কেন্দ্রে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট উৎপাদন করা হবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় ইউনিয়নের এসব বাজারে লেভোথাইরক্সিনের নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে