ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ব্যাংকের ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা

২০২৬ জুলাই ০২ ০৯:১২:৫৫
ব্যাংকের ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি-২) এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)–এর আওতায় বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

এই হার ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)–এর মাধ্যমে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া পূর্বে জারি করা সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের স্বার্থে কোনো অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে বিশেষ প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে