ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির

২০২৬ জুলাই ০১ ১৮:২২:১২
মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মিউচুয়াল ফান্ডের কার্যক্রম আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিমুখী করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অর্থবছর শেষে অর্জিত আয় ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে তা পুনরায় ফান্ডে বিনিয়োগ করা যাবে।

বুধবার (১ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) যদি এ ধরনের প্রস্তাব উত্থাপন করে, তবে ট্রাস্টি বিনিয়োগকারী ও ইউনিটধারীদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে ফান্ডের অর্জিত আয় নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে তা পুনর্বিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

এ সিদ্ধান্তের ফলে ফান্ডের অর্জিত অর্থ পুনরায় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা দীর্ঘমেয়াদে তহবিলের সম্পদ বৃদ্ধি, বিনিয়োগ সক্ষমতা জোরদার এবং ইউনিটধারীদের স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিএসইসির এই পদক্ষেপকে দেশের মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, তহবিল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে