ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

রিমুভ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ

২০২৬ জুলাই ০১ ১৬:০২:০৩
রিমুভ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা। বুধবার (১ জুলাই) এ ঘটনা ঘটে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়টি প্রথম সামনে আনেন সংগঠনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, পেজটি রিমুভ করার প্রক্রিয়া চলছে। এরপর কিছু সময়ের মধ্যেই পেজটি ফেসবুকে আর খুঁজে পাওয়া যায়নি।

তার দাবি অনুযায়ী, সম্প্রতি জুলাই অভ্যুত্থান সম্পর্কিত একটি ফটোকার্ডও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পেজটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে রিপোর্ট করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এই পেজে জুলাই অভ্যুত্থানের শুরু থেকে গুরুত্বপূর্ণ অনেক ঘটনার তথ্য ও ডকুমেন্ট সংরক্ষিত ছিল, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবে বিবেচিত।

ফেসবুকের প্রদত্ত নোটিশে বলা হয়েছে, “একাধিক রিপোর্ট পাওয়ার পর আপনার পেজটি রিমুভ করা হয়েছে, কারণ সেখানে অন্য পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intellectual Property Rights) বা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে