ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

২০২৫ অর্থবছরে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত

২০২৬ জুলাই ০১ ১৫:৪৮:৩৬
২০২৫ অর্থবছরে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংক ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে অপরিবর্তিত রয়েছে ৩টি ব্যাংকের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।

ঢাকা ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত।

মিডল্যান্ড ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

সাউথইস্ট ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ৭ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে