ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এরদোয়ানের বক্তব্যে মুখ খুললেন নেতানিয়াহু

২০২৬ জুলাই ০১ ১২:৪২:৩১
এরদোয়ানের বক্তব্যে মুখ খুললেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ধারাবাহিক কড়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এরদোয়ানকে 'শান্ত হওয়ার' পরামর্শ দিয়ে বলেছেন, বর্তমান বাস্তবতা বিবেচনায় তার এমন বক্তব্য বুদ্ধিমানের কাজ নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্কের সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্য তাকে উদ্বিগ্ন করে।

সম্প্রতি এরদোয়ান ও তুরস্কের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। চলতি মাসের শুরুতে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জেরুজালেম 'মুক্ত' করার আহ্বান জানান। এছাড়া কিছু পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মার্চে এক প্রার্থনা সভায় এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, 'তুরস্কে যা ঘটছে, তা ইরানের প্রভাব কমে যাওয়ার ফল। ইরান যেমন একটি চরমপন্থী শিয়া অক্ষের প্রতিনিধিত্ব করে, তেমনি তুরস্ক মুসলিম ব্রাদারহুডের অক্ষের প্রতিনিধিত্ব করছে।'

তিনি আরও বলেন, 'ইসরায়েলকে ধ্বংস করা কিংবা জেরুজালেমে আবার শাসন প্রতিষ্ঠার যে কথা এরদোয়ান বলছেন, তিনি হয়তো ভুলে গেছেন যে ৪০০ বছরের অটোমান শাসনের অবসান হয়েছে। আজ এখানে একটি শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র, আইডিএফ, জনগণ ও সরকার রয়েছে। তাই তার শান্ত হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।'

নেতানিয়াহু বলেন, ইসরায়েল কখনোই নিজেদের নিরাপত্তা বা অস্তিত্বকে হুমকির মুখে পড়তে দেবে না।

তিনি আরও বলেন, 'আমরা কী করতে সক্ষম, তা ইতোমধ্যেই প্রমাণ করেছি। আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। তবে এটাও বুঝতে হবে, একটি শক্তির পতন হলে আরেকটি শক্তির উত্থান ঘটে। সেই উত্থান আরও দ্রুত ঘটাতে হবে ইসরায়েল রাষ্ট্রের।'

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে