ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ওসমান হাদি ইস্যুতে নতুন রাজনৈতিক তর্কের জন্ম

২০২৬ জুন ৩০ ১৪:৩৫:০৪
ওসমান হাদি ইস্যুতে নতুন রাজনৈতিক তর্কের জন্ম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, ইসলামী ছাত্রশিবির কি শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কি না।মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, শিবির নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়েছেন, তখন তারা শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে দেখতেন কি না—এ নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, তবে অতীতে তার নামে কেন স্লোগান দেওয়া হয়েছিল।

রাশেদ খান বলেন, বর্তমানে শেখ মুজিবুর রহমানের নামে থাকা হল ও বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করছে শিবির—এমন অবস্থান কেন নেওয়া হচ্ছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের আগে ও পরে রাজনৈতিক অবস্থানে এত পরিবর্তন কেন এসেছে, সেটিও ব্যাখ্যা করা দরকার।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আরও দাবি করেন, এস এম ফরহাদসহ শিবিরের কিছু নেতার অতীত রাজনৈতিক অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে অসঙ্গতি রয়েছে।তিনি এসব বিষয়ে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে