ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬

প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডে ঘুরে দাঁড়ালো পপুলার লাইফ ইন্স্যুরেন্স

২০২৬ জুন ২৮ ১১:২৫:৫৫
প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডে ঘুরে দাঁড়ালো পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত সমন্বিত লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মোট আয় (টোটাল ইনকাম) হয়েছে ১০০ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৩৬ টাকা। একই সময়ে মোট ব্যয় (টোটাল এক্সপেন্স) হয়েছে ৯৯ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৬০৬ টাকা।

ফলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৭২ হাজার ৪৩০ টাকা।

অন্যদিকে, আগের বছরের একই সময়ে অর্থাৎ ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয় ছিল ১০২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ৫৫৮ টাকা, মোট ব্যয় ছিল ১১৮ কোটি ১২ লাখ ২৩ হাজার ৩০৬ টাকা এবং লাইফ ফান্ডে ঘাটতি ছিল ১৬ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৭৪৮ টাকা।

এদিকে, চলতি বছরের জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ টাকা ৪৬ পয়সা।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে