সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ দেওয়া হয় না, যা বৈষম্যমূলক ও অন্যায়। তবে তার এই বক্তব্যের জোরালো প্রতিবাদ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষই কর্মরত রয়েছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে দুই নেতার মধ্যে এ বিতর্কের সূচনা হয়।
বিতর্কের সূত্রপাত হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বক্তব্য থেকে। বাজেট আলোচনায় তিনি দেশে ইসলামী ব্যাংকিং ও যাকাতভিত্তিক অর্থনীতি সম্প্রসারণের পক্ষে মত দেন। ইসলামী ব্যাংকিংকে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ব্যবস্থা উল্লেখ করে তিনি ধীরে ধীরে সুদভিত্তিক ব্যাংকিংয়ের ওপর নির্ভরতা কমানোর প্রস্তাবও তুলে ধরেন।
পরে বক্তব্য দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দালিব রহমান পার্থ অর্থনীতি নিয়ে সুন্দর বক্তব্য দিয়েছেন এবং ইসলামী ব্যাংকিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বিএনপির আদর্শ ধর্মীয় মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তবে তা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয়; বরং সব ধর্মের মানুষের মূল্যবোধের প্রতি সমান সম্মান প্রদর্শনের কথা বলে।
এরপরই তিনি ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি না হওয়ার অভিযোগ তোলেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, তিনি একবার একটি ইসলামী ব্যাংকের পরিচালককে একজনের চাকরির জন্য অনুরোধ করেছিলেন। নাম পাঠানোর পর পরিচালক তাকে জানান, প্রার্থী হিন্দু হওয়ায় তাকে চাকরি দেওয়া সম্ভব নয়।
গয়েশ্বর রায় বলেন, একটি ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা নয়। সেখানে ধর্মের ভিত্তিতে চাকরির সুযোগ সীমিত থাকলে তা বৈষম্য ও অন্যায়ের শামিল। তিনি আরও বলেন, বাংলাদেশ শুধু মুসলমানদের জন্য স্বাধীন হয়নি; সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। পাশাপাশি তিনি ইসলামী ব্যাংক, ইসলামী বিমা ও অন্যান্য প্রতিষ্ঠানের নামকরণ নিয়েও প্রশ্ন তোলেন।
গয়েশ্বর রায়ের বক্তব্যের পর সংসদে নিজের অবস্থান পরিষ্কার করেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে। তার জানা মতে, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এবং যে কেউ সেখানে কাজ করতে পারেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে সতর্ক মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে অনেক সময় অনুমাননির্ভর বক্তব্য দেওয়া হয়। যেহেতু এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা উচিত।
পরে আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গয়েশ্বর রায়ের অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকে চাকরি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। তার নিজের এলাকাতেই বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ ইসলামী ব্যাংকে কর্মরত রয়েছেন।
এর আগে বাজেট আলোচনায় আন্দালিব রহমান পার্থ মদিনা সনদের আদলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে গড়ে উঠেছিল এবং সেই আদর্শ অনুসরণ করেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাজেটে এতিম, নারী, বঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি দেশের মেধাবী তরুণদের বিকাশের জন্য আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। উদাহরণ হিসেবে জাতীয় ক্রিকেটার নাহিদ রানার কথা উল্লেখ করে তিনি বলেন, মেধার মূল্যায়ন নিশ্চিত করা গেলে বিভিন্ন ক্ষেত্রেই আরও অসংখ্য প্রতিভা উঠে আসবে।
যাকাতভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, যাকাত দরিদ্র মানুষের জন্য একটি কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এজন্য প্রতিটি নির্বাচনী এলাকায় যাকাতগ্রহীতাদের একটি তথ্যভান্ডার তৈরি করা উচিত, যাতে দেশ-বিদেশের যাকাতদাতারা সহজেই প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে পারেন।
তিনি যুক্তরাষ্ট্রের আদলে বাংলাদেশেও যাকাতভিত্তিক একটি টিভি চ্যানেল চালুর প্রস্তাব দেন। একই সঙ্গে সুদভিত্তিক ব্যাংকিং ধীরে ধীরে নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিংয়ের গ্রহণযোগ্যতা বাড়ছে। একটি ইসলামী ব্যাংকে অনিয়ম ঘটেছে মানেই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ব্যর্থ—এমনটি মনে করার সুযোগ নেই।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পার্থ দাবি করেন, বর্তমান সরকারের চার মাসে খুন বা ধর্ষণের মতো অপরাধ ঘটলেও বড় ধরনের আর্থিক লুটপাটের ঘটনা ঘটেনি। অথচ আওয়ামী লীগ সরকারের প্রথম ছয়-সাত মাসেই বেসিক ব্যাংকের মতো বড় আর্থিক কেলেঙ্কারির সূচনা হয়েছিল।
সবশেষে ভোলার গ্যাসক্ষেত্রকে কেন্দ্র করে শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভোলায় বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অবকাঠামো নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভোলা দেশের অন্যতম শিল্পাঞ্চলে পরিণত হতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে পৃথক একটি কমিটি গঠনেরও দাবি জানান তিনি।
সিরাজ/
পাঠকের মতামত:
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
- বিশ্বকাপে শেষ ৩২, নিশ্চিতের অপেক্ষায় চার দল
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই বিপাকে ইরান ফুটবল দল
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
- মা ও তিন মেয়েকে হ/ত্যার ঘটনায় নতুন করে যা জানা গেল
- শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই
- হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
- বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
জাতীয় এর সর্বশেষ খবর
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি













