বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজার-সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তনের আভাস মিলেছে। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড আয়ের ওপর কর আরোপের নতুন প্রস্তাব থেকে সরকার সরে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে বর্তমানে প্রচলিত ২০ শতাংশ করহার বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বাজেটের কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার বিষয়টি আলোচনা হয়েছে। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ আয়ের ওপর কর ব্যবস্থাও অন্যতম। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
প্রস্তাবিত বাজেটে কোম্পানির ডিভিডেন্ড আয়ের ওপর বিদ্যমান ২০ শতাংশ কর প্রত্যাহার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রচলিত করহার অনুযায়ী কর আরোপের প্রস্তাব করা হয়েছিল। অর্থাৎ যে প্রতিষ্ঠানের করহার সাড়ে ২৭ শতাংশ, তাদের ডিভিডেন্ড আয়েও একই হারে কর প্রযোজ্য হতো। আবার যেসব প্রতিষ্ঠানের করহার সাড়ে ১২ শতাংশ, তাদের ক্ষেত্রে ওই হার কার্যকর হওয়ার কথা ছিল।
তবে এ প্রস্তাবের বিরুদ্ধে শেয়ারবাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ আপত্তি জানায়। তাদের মতে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা করহার কার্যকর হলে কর ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এটি বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বাজারে বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিতে পারে।
এসব আপত্তি ও প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সরকার আগের ব্যবস্থাই বহাল রাখার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সে অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড আয়ের ওপর বিদ্যমান ২০ শতাংশ করহারই বহাল থাকতে পারে।
সূত্রগুলো আরও জানিয়েছে, বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে দীর্ঘ আলোচনা করা হলেও অর্থবিল পাসের আগে কয়েকটি ক্ষেত্রে সীমিত পরিসরে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করা এবং বাজারসংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগ দূর করা।
আগামী ২৯ জুন জাতীয় সংসদে অর্থবিল পাসের মাধ্যমে করসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর ৩০ জুন কণ্ঠভোটে বাজেট পাস হবে এবং আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কয়েকটি প্রস্তাবে পরিবর্তন এলেও বাজেটের সামগ্রিক কাঠামো, আকার ও অর্থনৈতিক লক্ষ্য অপরিবর্তিত থাকবে। তবে শেয়ারবাজারসংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, ডিভিডেন্ড করের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই বিপাকে ইরান ফুটবল দল
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
- মা ও তিন মেয়েকে হ/ত্যার ঘটনায় নতুন করে যা জানা গেল
- শেয়ারবাজারে আসা নিয়ে বড় সিদ্ধান্তের পথে ওপেনএআই
- হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ
- রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- বেতন বাড়ছে, তবে কমতে পারে যেসব ভাতা
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
- বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ
- শিক্ষকদের বেতন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- অটো লোনেও বড় ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ৭ মাত্রার ভূমিকম্পে যে অবস্থা হতে পারে ঢাকার
- ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
- পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা
- চার কোম্পানির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা
- বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ






