ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

২০২৬ জুন ২৬ ১৪:৪০:৪৮
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: জাপানের চিবা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪৬ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পের ফলে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে এটি সর্বোচ্চ ৭-এর মধ্যে ৪ মাত্রার ঝাঁকুনি হিসেবে অনুভূত হয়েছে, যা তুলনামূলকভাবে মাঝারি শক্তির কম্পন হিসেবে বিবেচিত।

অন্যদিকে ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়োকোশিবার প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) জাপানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে যার মাত্রা ৬ দশমিক ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ জানানো হয়। ওই ভূমিকম্পটির কেন্দ্রও ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সাম্প্রতিক দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে