ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ জুন ২৫ ১৯:৩৯:৫২
প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নতুন ট্যারিফ অনুযায়ী সঠিক বিল হিসাব নিশ্চিত করতে গ্রাহকদের দ্রুত মিটার হালনাগাদ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাস থেকে নতুন বিদ্যুৎ মূল্যহার কার্যকর হয়েছে। ফলে প্রিপেইড মিটারে নতুন ট্যারিফ সংযুক্ত করতে গ্রাহকদের অন্তত ২০০ বা তার বেশি ইউনিট (ডিজিট) সম্বলিত একটি টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে গ্রাহকরা সহজেই মিটার আপডেট করতে পারবেন। কোনো ধরনের জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার কল সেন্টার বা হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ হটলাইন নম্বরসমূহ:

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর: ১৬৯৯৯

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ বলছে, নতুন ট্যারিফ অনুযায়ী মিটার আপডেট না করলে ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহার, ব্যালেন্স সমন্বয় কিংবা বিল হিসাব নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই গ্রাহকদের দ্রুত মিটার হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সময়মতো মিটার আপডেট করা হলে নতুন মূল্যহার অনুযায়ী সঠিকভাবে বিদ্যুৎ বিল গণনা হবে এবং গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে