ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক

২০২৬ জুন ২৪ ১৭:৩৯:২৪
সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় কোরআনের একটি আয়াত উদ্ধৃতি ও তার ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের কয়েকজন সদস্যের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে।

আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সুরা ইবরাহিমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেন এবং এর বাংলা অর্থ তুলে ধরেন। বক্তব্যে তিনি বাজেট ও সরকারি বরাদ্দের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গ উল্লেখ করেন।

এর জবাবে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান আয়াতটির ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, আয়াতটির অর্থ ও প্রেক্ষাপটকে রাজনৈতিক বা বাজেট আলোচনার সঙ্গে এভাবে যুক্ত করা সঠিক নয়।

পরে বিষয়টি নিয়ে আরও কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানও ছিলেন।

সংসদে ধর্মীয় উদ্ধৃতির ব্যবহার ও তার ব্যাখ্যা নিয়ে সদস্যদের ভিন্নমত আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে