ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ছবি-ভিডিও ধারণের কারণ বলতে না পেরে বিপাকে যুবক

২০২৬ জুন ২৩ ১৫:০৯:৪৪
ছবি-ভিডিও ধারণের কারণ বলতে না পেরে বিপাকে যুবক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাখাওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বর এলাকার ভেতরে প্রবেশ করে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশের দাবি, ছবি ও ভিডিও ধারণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি মডেল থানা-এ নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আরিফ হোসেন জানান, আটক ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি।

এসআই আরিফ হোসেন আরও বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে