ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

মুনাফা উত্তোলনে চাপের মুখে শেয়ারবাজার

২০২৬ জুন ২২ ১৪:৩৪:৩৯
মুনাফা উত্তোলনে চাপের মুখে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : গতকালের ধারাবাহিকতায় আজও (২২ জুন) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে এবং লেনদেন শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ার ক্রয়ের কারণে সূচকে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, যার ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। এই পরিস্থিতিতে পূর্বে ক্রয় করা শেয়ার থেকে মুনাফা তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা, যার প্রভাবে আজও সূচকে পতন হয়েছে। তবে বাজারে বড় ধরনের ধসের আশঙ্কা নেই বলে তারা মনে করছেন। বরং বিনিয়োগকারীদের মধ্যে এখনো বাজারের প্রতি আস্থা অটুট রয়েছে। এ কারণেই সূচক কমলেও লেনদেন বাড়েনি, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। অনেক বিনিয়োগকারী শেয়ার ধরে রাখায় বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫৪.১৭ পয়েন্টে। একই সময়ে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬টির শেয়ার দর বেড়েছে, ৩১৯টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট প্রায় ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২৬ কোটি ৩৭ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ১৮১টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১.৯৯ পয়েন্টে। এর আগের দিন সূচকটি ১০৪.৩০ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে