ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের ৫ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল, নতুন নির্বাহী পরিচালক নিয়োগ 

২০২৬ জুন ২২ ১০:১৪:৫৬
ইসলামী ব্যাংকের ৫ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল, নতুন নির্বাহী পরিচালক নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) কর্তৃক জারি করা নং BRPD-2(BMMA) 651/9(6)DA/2026-2320, তারিখ ১৪ জুন ২০২৬-এর চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

এরপর বাংলাদেশ ব্যাংক একই বিভাগের নং BRPD-2(BMMA)651/9(6)DA/2026-2321, তারিখ ২৪ মে ২০২৬-এর চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ ও পালনের জন্য নিয়োগ প্রদান করেছে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মোহাম্মদ জহির হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে