কাগজে লাভ, বাস্তবে বিশাল লোকসান ওয়ান ব্যাংকের?
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসির ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরীক্ষক। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে ব্যাংকটির নিরীক্ষক প্রতিষ্ঠান মাহামুদ সবুজ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মোদাসসার আহমেদ সিদ্দিক এফসিএ ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদে চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
নিরীক্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে ওয়ান ব্যাংক ২১ কোটি ৬৮ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা, ২ হাজার ৩৩৬ কোটি ৭৩ লাখ টাকা শেয়ারহোল্ডারস’ ইকুইটি, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.২০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২১.৯২ টাকা দেখিয়েছে। তবে ব্যাংকটি ঋণ ও অগ্রিমের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিআরপিডি সার্কুলার অনুযায়ী প্রয়োজনীয় ৩ হাজার ৯০৩ কোটি ৪ লাখ টাকার প্রভিশন স্বীকৃতি দেয়নি।
নিরীক্ষকের মতে, এই প্রভিশন বিলম্বিত না করে যথাযথভাবে হিসাবভুক্ত করা হলে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ২১ কোটি ৬৮ লাখ টাকার পরিবর্তে ৩ হাজার ৩৪০ কোটি ২১ লাখ টাকা লোকসানে পরিণত হতো। একই সঙ্গে শেয়ারহোল্ডারস’ ইকুইটি ২ হাজার ৩৩৬ কোটি ৭৩ লাখ টাকা থেকে কমে ঋণাত্মক ১ হাজার ২৫ কোটি ১৫ লাখ টাকায় নেমে আসত। এ ক্ষেত্রে ৫৪১ কোটি ১৬ লাখ টাকার ডিফার্ড ট্যাক্স অ্যাসেট সমন্বয় বিবেচনায় নেওয়া হয়েছে। একইভাবে ইপিএস ০.২০ টাকার পরিবর্তে ঋণাত্মক ৩১.৩৪ টাকা এবং এনএভি ২১.৯২ টাকার পরিবর্তে ঋণাত্মক ৯.৬২ টাকা হতো।
ব্যাংকটির আর্থিক বিবরণীর ৭.১১ নম্বর টীকায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিএসডি-১ (উইং-২)/২২০৯/২০২৬-৩১২ নম্বর চিঠির মাধ্যমে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রদত্ত অনুমোদনের ভিত্তিতে ৩ হাজার ৯০৩ কোটি ৪ লাখ টাকার প্রভিশন স্বীকৃতি স্থগিত রাখা হয়েছে।
নিরীক্ষক আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ঘোষিত শেয়ারহোল্ডারস’ ইকুইটি ছিল ২ হাজার ৩৩৬ কোটি ৭৩ লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় প্রভিশন স্বীকৃতি দেওয়া হলে তা ঋণাত্মক ১ হাজার ২৫ কোটি ১৫ লাখ টাকায় নেমে যেত, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৫ জুন ২০২৩ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নির্ধারিত ন্যূনতম ৫০০ কোটি টাকার মূলধন সংরক্ষণ শর্ত পূরণ করতে ব্যর্থ হতো। ফলে ব্যাংকটি আইনগত ন্যূনতম মূলধন প্রয়োজনীয়তারও নিচে নেমে যেত।
প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-১৫ (২৭ নভেম্বর ২০২৪) অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন সংক্রান্ত নির্দেশনার বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সার্কুলারের ৬(সি)(i) অনুচ্ছেদ অনুযায়ী ব্যাংকগুলো প্রয়োজনবোধে গুণগত মূল্যায়নের ভিত্তিতে আরও প্রতিকূল শ্রেণিকরণ করতে পারে এবং ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী সাবস্ট্যান্ডার্ড (এসএস) ও ডাউটফুল (ডিএফ) ঋণের ওপর অর্জিত সুদ আয় হিসেবে গণ্য না করে ‘ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে’ স্থানান্তর করতে হয়।
কিন্তু নিরীক্ষকের পর্যবেক্ষণে দেখা গেছে, ওয়ান ব্যাংক কিছু ঋণ ও অগ্রিমকে গুণগত মূল্যায়নের ভিত্তিতে অশ্রেণিকৃত অবস্থায় রেখেছে, যদিও সেগুলো বাস্তব সূচকের ভিত্তিতে বিরূপ শ্রেণিকরণের যোগ্য ছিল। এর ফলে সংশ্লিষ্ট ঋণের অর্জিত সুদ আয় হিসেবে দেখানো হয়েছে, যা বিধি অনুযায়ী ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে স্থানান্তর হওয়ার কথা ছিল।
নিরীক্ষক জানিয়েছেন, এ ধরনের আয় হিসেবে স্বীকৃত সুদের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, কারণ প্রয়োজনীয় তথ্য তাদের কাছে সরবরাহ করা হয়নি। তবে তাদের ধারণা, এই অশ্রেণিকৃত রাখা ঋণগুলোর বিপরীতে স্বীকৃত সুদের পরিমাণ কয়েকশ’ কোটি টাকার মধ্যে হতে পারে। যদি ঋণগুলোকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শ্রেণিকরণ করা হতো, তাহলে ওই সুদ আয় হিসেবে গণ্য হতো না এবং ব্যাংকের ঘোষিত সুদ আয় উল্লেখযোগ্যভাবে কমে যেত। একই সঙ্গে প্রভিশন সংক্রান্ত অতিরিক্ত সমন্বয়, কর এবং ডিফার্ড ট্যাক্সের প্রভাব বিবেচনায় মুনাফা ও শেয়ারহোল্ডারস’ ইকুইটির ওপরও নেতিবাচক প্রভাব পড়ত।
এছাড়া আর্থিক বিবরণীর ১৩.৩ নম্বর টীকায় উল্লিখিত মূলধন পর্যাপ্ততা অনুপাত (ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও) সম্পর্কেও আপত্তি তুলেছেন নিরীক্ষক। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-১৮ (২১ ডিসেম্বর ২০১৪) অনুযায়ী ব্যাংককে একক (Solo) ও সমন্বিত (Consolidated) উভয় ভিত্তিতেই ন্যূনতম মোট মূলধন এবং ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ১২.৫০ শতাংশ অনুপাত বজায় রাখতে হয়।
কিন্তু ওয়ান ব্যাংক ২০২৫ সালের শেষে একক ভিত্তিতে ১১.১২ শতাংশ এবং সমন্বিত ভিত্তিতে ১১.৩৩ শতাংশ মূলধন সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার নিচে রয়েছে।
সার্বিকভাবে নিরীক্ষকের ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদে উঠে আসা তথ্যগুলো থেকে ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থান, প্রভিশন ব্যবস্থাপনা, ঋণ শ্রেণিকরণ এবং মূলধন পর্যাপ্ততা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিরীক্ষক মতামত অক্ষুণ্ন রাখলেও এসব বিষয়ের প্রতি বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অংশীজনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের




.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


