ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের কুপন হার নির্ধারণ

২০২৬ জুন ২২ ১১:০৩:১৫
ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের কুপন হার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের ইস্যুকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বন্ডটির ট্রাস্টি আগামী কুপন মেয়াদের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কুপন পিরিয়ডের জন্য এ কুপন হার কার্যকর থাকবে। সংশ্লিষ্ট মেয়াদের জন্য বন্ডধারীরা বার্ষিক ১০ দশমিক ০০ শতাংশ হারে কুপন সুবিধা পাবেন।

এছাড়া, ঘোষিত কুপনের অর্থ পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর। ওই দিন বন্ডটির কুপন পেমেন্ট সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইস্যুকারী প্রতিষ্ঠান।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে