ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

বিদায়ের আগে গোপন বার্তা, আলোচনায় ইরান ফুটবল দল

২০২৬ জুন ২২ ১২:০৮:২৭
বিদায়ের আগে গোপন বার্তা, আলোচনায় ইরান ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে ইরান জাতীয় ফুটবল দল। চিঠিটিতে ছিল দেশটির ইতিহাস, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বশান্তির বার্তা।

মার্কিন প্রশাসনের নির্ধারিত বিশেষ ভ্রমণবিধির কারণে ম্যাচ শেষ হওয়ার পরপরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ফিরে যেতে হয়। বিদায়ের আগে তারা ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তা রেখে যায়, যার ছবি পরে প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।

চিঠিতে লেখা হয়, “হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।”

এছাড়া লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দলটি লিখেছে, “আমরা গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।”

সমর্থকদের উদ্দেশেও বিশেষ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

চিঠিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটিও উল্লেখ করা হয়, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রতি একটি প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখছেন।

এদিকে মাঠের খেলায়ও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে ইরান। গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। ম্যাচজুড়ে গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন।

টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ইরান। অন্যদিকে বেলজিয়ামকে আবারও পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বিশ্বকাপের মাঠে লড়াইয়ের পাশাপাশি ড্রেসিংরুমে রেখে যাওয়া একটি চিঠিও এবার ইরানকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে