ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

শিশুর মৃত্যুর ঘটনায় সামনে এলো কিশোরীর বিস্ময়কর দাবি

২০২৬ জুন ২১ ১১:২১:৫৯
শিশুর মৃত্যুর ঘটনায় সামনে এলো কিশোরীর বিস্ময়কর দাবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক কিশোরী থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) কালীগঞ্জ থানায় গিয়ে ইসরাত জাহান শীম (১৪) নামের এক কিশোরী ডিউটি অফিসারের কাছে দাবি করে যে, সে শিশু আরিশা আক্তারের মৃত্যুর জন্য দায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, শীম কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার রাজপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী কিছু ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে ঘটনার দায় স্বীকার করে। তবে তার বক্তব্যের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

নিহত আরিশা আক্তার (২) রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা আকাশ শেখের মেয়ে। তার বাবা-মা কালীগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত এবং ভাড়া বাসায় বসবাস করতেন।

শিশুটির মা জানান, কিছু সময় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইমরান হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কিশোরীর বক্তব্যসহ সব তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে