লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বড় অঙ্কের প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং লোকসানের তথ্য উঠে এসেছে। ব্যাংকটির বহিঃনিরীক্ষক তাদের প্রতিবেদনে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদ সংযুক্ত করে এসব বিষয়ে বিনিয়োগকারী ও অংশীজনদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের আর্থিক বিবরণীর বিভিন্ন নোটে ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রয়োজনীয় নির্দিষ্ট প্রভিশন, সাধারণ প্রভিশন, অফ-ব্যালেন্স শিট এক্সপোজারের প্রভিশন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখা এফডিআরের বিপরীতে প্রভিশন, মূলধন পর্যাপ্ততা (সিআরএআর) এবং প্রভিশনের আগের মুনাফা-লোকসানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তবে এসব বিষয়ে নিরীক্ষক মতামত পরিবর্তন করেননি।
আর্থিক বিবরণী অনুযায়ী, অশ্রেণিকৃত ঋণের বিপরীতে সাধারণ প্রভিশন হিসেবে ২ হাজার ৭০ কোটি ১৬ লাখ টাকার প্রয়োজন ছিল। এর সঙ্গে বিশেষ উল্লেখযোগ্য হিসাব (এসএমএ) ঋণের জন্য প্রয়োজন ছিল ৬৩১ কোটি ৫৫ লাখ টাকা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের জন্য ৬৬ লাখ ৮৫ হাজার টাকা। ফলে মোট প্রয়োজনীয় সাধারণ প্রভিশনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭০১ কোটি ৬২ লাখ টাকা। বিপরীতে ব্যাংকটি সংরক্ষণ করেছে ২ হাজার ৫ কোটি ৭১ লাখ টাকা। ফলে সাধারণ প্রভিশনে ঘাটতি রয়েছে ৬৯৫ কোটি ৯১ লাখ টাকার।
এ ছাড়া অফ-ব্যালেন্স শিট এক্সপোজারের বিপরীতে ব্যাংকটির প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ১ হাজার ১৯৫ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু সংরক্ষিত প্রভিশনের পরিমাণ ১ হাজার ১৯২ কোটি ৪১ লাখ টাকা। ফলে এ খাতে ঘাটতি রয়েছে প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা।
সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখা এফডিআরের বিপরীতে প্রভিশনে। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, এ খাতে প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৩১৬ কোটি ৬৮ লাখ টাকা। কিন্তু ব্যাংকটি সংরক্ষণ করেছে মাত্র ১৬৬ কোটি ৮৫ লাখ টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৩০ এপ্রিল জারি করা এক বিশেষ নির্দেশনার মাধ্যমে ঋণ ও অগ্রিম এবং এবি ব্যাংকে স্থাপিত আমানতের বিপরীতে ২ হাজার ১৫৭ কোটি ৮৪ লাখ টাকার প্রভিশন তাৎক্ষণিকভাবে সমন্বয় না করে স্থগিত রাখার সুযোগ দিয়েছে। এই সুবিধার ভিত্তিতেই ব্যাংকটি ২০২৫ সালের আর্থিক বিবরণী চূড়ান্ত করেছে।
মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রেও ব্যাংকটির অবস্থা উদ্বেগজনক। ২০২৫ সালের শেষে আইএফআইসি ব্যাংকের মোট নিয়ন্ত্রক মূলধন ছিল ১ হাজার ৪৭৮ কোটি ২৭ লাখ টাকা। অন্যদিকে ঝুঁকি-সমন্বিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৩১ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন ছিল ৫ হাজার ৮৬৩ কোটি ১৫ লাখ টাকা। ফলে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৮ কোটি ২২ লাখ টাকারও বেশি।
এ অবস্থায় ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) নেমে এসেছে মাত্র ১ দশমিক ৮২ শতাংশে, যেখানে আগের বছর ছিল ৭ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে কমন ইকুইটি টিয়ার-১ অনুপাত ৫ দশমিক ২৩ শতাংশ থেকে কমে ০ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। আর মোট টিয়ার-১ মূলধন অনুপাত দাঁড়িয়েছে ০ দশমিক ৪২ শতাংশ।
আর্থিক ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকের সুদ, লভ্যাংশ, কমিশন, ব্রোকারেজ ও অন্যান্য উৎস থেকে মোট পরিচালন আয় হয়েছে ৩ হাজার ২২৮ কোটি ৪৫ লাখ টাকা। বিপরীতে সুদ ব্যয়, প্রশাসনিক ব্যয়, পরিচালন ব্যয় ও অবচয়সহ মোট ব্যয় দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ কোটি ৯১ লাখ টাকা। ফলে প্রভিশনের আগে ব্যাংকটির লোকসান হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি ৫৪৮ কোটি ৬৭ লাখ টাকার মুনাফা করেছিল।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকের সঞ্চিত মুনাফা ২০২৪ সালের ২১ কোটি ৫৮ লাখ টাকা উদ্বৃত্ত অবস্থা থেকে ২০২৫ সালে ২ হাজার ৩৪৫ কোটি ৯৮ লাখ টাকার ঋণাত্মক অবস্থায় নেমে এসেছে। ফলে শেয়ারহোল্ডারদের ইকুইটির ওপরও উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।
সার্বিকভাবে নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে যে, আইএফআইসি ব্যাংকের প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং লোকসান পরিস্থিতি ব্যাংকটির আর্থিক অবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড়ের কারণে আর্থিক বিবরণী চূড়ান্ত করা সম্ভব হয়েছে, তবুও ভবিষ্যতে প্রভিশন সংরক্ষণ ও মূলধন শক্তিশালীকরণ ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, বিধিমালা সংশোধনের দাবি
- বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
- ভিসা থেকে হোটেল—পর্যটকদের জন্য একের পর এক ছাড় ঘোষণা
- বিশ্বকাপে নতুন টাইব্রেকার পদ্ধতি, বদলে গেল গ্রুপ পর্বের হিসাব
- যে কারণে পটুয়াখালীতে আবেগে ভেঙে পড়েছিলেন শাকিরা
- ব্রাজিলে ইসলামের উত্থান, বদলে যাচ্ছে ধর্মীয় জনসংখ্যার চিত্র
- বাথরুমের সিলিং থেকে ধরা পড়লেন চিত্রনায়িকার স্বামী
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম
- উত্তপ্ত বাক্যবিনিময়, সমালোচনায় এসিল্যান্ড
- সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নিয়ে নতুন তথ্য
- রিসোর্ট কাণ্ড নিয়ে নতুন বিস্ফোরক দাবি মামুনুল হকের
- শিশুদের নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘গোল্ডেন প্যাকেজ’
- আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- শাহে আলম ও পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
- অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- জনপ্রশাসনে বদলি ও পদায়ন, জারি হলো প্রজ্ঞাপন
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, বিধিমালা সংশোধনের দাবি
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ







