মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, বিধিমালা সংশোধনের দাবি
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ বাস্তবায়নের উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের বিনিয়োগকারীরা। তাদের আশঙ্কা, প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে শুধু ক্লোজড-এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতই নয়, দেশের সামগ্রিক পুঁজিবাজারও নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে। এ প্রেক্ষাপটে বিধিমালাটি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
শনিবার (২০ জুন) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে এসব দাবি উত্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনের প্রতিনিধি, পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্যফ্রন্টের সভাপতি ম. জহুরুল হক বলেন, বিএসইসি চেয়ারম্যান সম্প্রতি আশ্বাস দিলেও বাস্তবে মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন ও রূপান্তরের উদ্যোগ অব্যাহত রয়েছে।
তার অভিযোগ, কমিশনের একটি অংশ বাজারসংশ্লিষ্টদের আপত্তি ও বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে বিধিমালাটি কার্যকর করার চেষ্টা করছে।
তিনি জানান, প্রায় দুই সপ্তাহ আগে কয়েকজন বিনিয়োগকারী আদালতে বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন ও রূপান্তর কার্যক্রম স্থগিতের আবেদন করলে আদালত সাময়িক স্থগিতাদেশ প্রদান করেন। তবে পরবর্তীতে বিএসইসির আবেদনের পর চেম্বার আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫-এর ৬২(২) ধারায় বাজারমূল্য বা লেনদেনমূল্যের সঙ্গে প্রকৃত সম্পদমূল্যের তুলনা করে মেয়াদি ফান্ড অবসায়ন কিংবা ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের যে বিধান রাখা হয়েছে, তার কোনো আন্তর্জাতিক দৃষ্টান্ত নেই।
তাদের মতে, বাজারমূল্য সম্পদ ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণাধীন নয়। ফলে কোনো ফান্ডের কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে বাজারদরের পরিবর্তে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) এবং ফেস ভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত।
ম. জহুরুল হক বলেন, মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে বাধ্যতামূলকভাবে অবসায়ন অথবা ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর করা হলে বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হবে। বর্তমানে দেশের ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর মাধ্যমে প্রায় ৭ হাজার কোটি টাকার তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ রয়েছে, যা পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ভূমিকা পালন করছে।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, ফান্ডগুলোর সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রয়োজন হলে কয়েক হাজার কোটি টাকার শেয়ার বাজারে ছাড়তে হবে। এতে বাজার সূচকের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। তার ভাষ্য, আতঙ্কজনিত বিক্রি শুরু হলে মোট বিক্রির চাপ ২০ হাজার কোটি টাকারও বেশি হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এবং মার্জিন বিধিমালা-২০২৫ পুনর্বিবেচনা অথবা বাতিল করা প্রয়োজন। পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা উচিত।
সেমিনারে সংগঠনের সাংগঠনিক সম্পাদক গনেশ রায় বলেন, মিউচুয়াল ফান্ড ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের পরিচালিত ফান্ডগুলোর মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি লভ্যাংশ বিতরণ করেছে, যা এ খাতের সক্ষমতা ও কার্যকারিতার প্রমাণ বহন করে।
বিনিয়োগকারীরা বলেন, ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে একটি স্থিতিশীল বিনিয়োগ কাঠামো হিসেবে ভূমিকা রেখে আসছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বিএসইসির সাম্প্রতিক নির্দেশনা প্রত্যাহার এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ পুনর্বিবেচনার দাবি জানান তারা।
এসএ খান/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, বিধিমালা সংশোধনের দাবি
- বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
- ভিসা থেকে হোটেল—পর্যটকদের জন্য একের পর এক ছাড় ঘোষণা
- বিশ্বকাপে নতুন টাইব্রেকার পদ্ধতি, বদলে গেল গ্রুপ পর্বের হিসাব
- যে কারণে পটুয়াখালীতে আবেগে ভেঙে পড়েছিলেন শাকিরা
- ব্রাজিলে ইসলামের উত্থান, বদলে যাচ্ছে ধর্মীয় জনসংখ্যার চিত্র
- বাথরুমের সিলিং থেকে ধরা পড়লেন চিত্রনায়িকার স্বামী
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম
- উত্তপ্ত বাক্যবিনিময়, সমালোচনায় এসিল্যান্ড
- সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নিয়ে নতুন তথ্য
- রিসোর্ট কাণ্ড নিয়ে নতুন বিস্ফোরক দাবি মামুনুল হকের
- শিশুদের নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘গোল্ডেন প্যাকেজ’
- আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- শাহে আলম ও পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
- অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- জনপ্রশাসনে বদলি ও পদায়ন, জারি হলো প্রজ্ঞাপন
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মিউচুয়াল ফান্ড খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, বিধিমালা সংশোধনের দাবি
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস







