ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

২০২৬ জুন ১৭ ১১:১০:৩১
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তারেক রহমানের শ্রীমঙ্গল সফর উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়াম এলাকায় অবস্থানরত সোহেল রানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় আনারস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, স্লোগান দেওয়ার অভিযোগের পর স্থানীয়দের মারধরের শিকার হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

উল্লেখ্য, বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সফরের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে