ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’

২০২৬ জুন ১৭ ১০:৫৫:৫৫
‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’

নিজস্ব প্রতিবেদক: কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতির জন্য কয়েক দিনের জন্য রেড রোডে যান চলাচল সীমিত করা হয়েছে।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য ও ধর্মীয় নেতারা অভিযোগ করেছেন, সম্প্রতি ঈদের নামাজের জন্য একই স্থানে অনুমতি দেওয়া হয়নি। তাদের প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও সরকারি কর্মসূচির জন্য দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখা হচ্ছে কেন।

মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রেড রোডকে অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি ব্যক্তিদের কর্মসূচির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা স্বাভাবিক বিষয়।

নামাজের অনুমতি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন যা চলেছে তা আর হবে না। বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না।’

তার এই মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সমালোচকেরা বক্তব্যটিকে বিভেদমূলক বলে অভিহিত করেছেন, অন্যদিকে বিজেপির সমর্থকেরা এটিকে প্রশাসনিক সিদ্ধান্তের পক্ষে রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন।

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে