ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬

সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন

২০২৬ জুন ১২ ১৬:২৪:১৩
সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আলোচিত ‘পুশ ইন’ ইস্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাংলাদেশের সংসদে কোনো বিষয় উত্থাপিত হলে সে বিষয়ে মন্তব্য করার দায়িত্ব তাঁর নয়; প্রয়োজন হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

শুক্রবার কলকাতার নিউটাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ‘পুশ ইন’ বা ‘পুশ ব্যাক’ ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, একটি স্বাধীন দেশের সংসদে কী আলোচনা হবে, তা নিয়ে মন্তব্য করা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না।

তিনি বলেন, “বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, ভারতের আরও কয়েকটি রাজ্যের সঙ্গে রয়েছে। ফলে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত ও বক্তব্য দেওয়ার দায়িত্ব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।”

সংবাদ সম্মেলনে সাবেক রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানকে ঘিরে ওঠা বিতর্ক নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো তা দেখবে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন তিনি। শুভেন্দুর দাবি, সীমান্ত সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে বিএসএফকে ধারাবাহিকভাবে জমি হস্তান্তর করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সীমান্ত বেড়া নির্মাণের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে