ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন

২০২৬ জুন ১১ ১৭:১০:৩৬
ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে নতুন হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, নতুন ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহকদের টিআইএন সনদ জমা দিতে হবে। করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থাকছে না। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব, ১০ টাকার বিশেষ ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের হিসাব টিআইএন প্রদর্শনের শর্ত থেকে অব্যাহতি পাবে।

সরকারের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে খোলা সব সাধারণ ব্যাংক হিসাবের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে করজাল সম্প্রসারণ, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং সম্ভাব্য করদাতাদের শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে কর প্রশাসনের তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতের তথ্যের সঙ্গে কর ব্যবস্থার সমন্বয় বাড়লে রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নতুন নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য টিআইএন গ্রহণ প্রক্রিয়া সহজ ও দ্রুত করা জরুরি।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে