ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

২০২৬ জুন ১১ ১৭:০১:০৭
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য সম্মানি ও উৎসব ভাতা কর্মসূচি সম্প্রসারণে আগামী অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েত মাসিক সম্মানি এবং উৎসব ভাতা পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের জন্য মাসিক ৮ হাজার টাকা সম্মানি প্রদান করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

এ ছাড়া ওয়াকফ সম্পত্তি উদ্ধার, হজ ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের কথাও বাজেট বক্তব্যে তুলে ধরা হয়।

অর্থমন্ত্রী জানান, অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি ওয়াকফ এস্টেটের ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারের মতে, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে