ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না

২০২৬ জুন ১১ ১১:৫৪:২৯
বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না

নিজস্ব প্রতিবেদক: ভ্যাটের আওতা সম্প্রসারণ এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রমে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা (বিন) বাধ্যতামূলক করার প্রস্তাব থাকছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। এটি তার প্রথম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে প্রথম জাতীয় বাজেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব ক্ষেত্রে ‘বিন’ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, আমদানিকারক ও রপ্তানিকারক হিসেবে নিবন্ধন, মোবাইল আর্থিক সেবার মার্চেন্ট হিসাব খোলা, বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং বাণিজ্যিক যানবাহনের নিবন্ধন।

এ ছাড়া সাধারণ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাবও থাকছে বলে জানা গেছে।

কর প্রশাসন শক্তিশালী করতে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎপাদক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, ভূমি নিবন্ধন অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থার মাধ্যমে করদাতাদের তথ্য যাচাই ও কর প্রশাসন আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার।

বাজেট বক্তৃতায় এসব বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে