‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, তার বিরুদ্ধে হওয়া ব্যক্তিগত আক্রমণ ও সমালোচনার বড় অংশই জুলাই আন্দোলনের পক্ষের দাবি করা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও কর্মীদের কাছ থেকে এসেছে।
বুধবার (১০ জুন) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জামায়াতে ইসলামী, এনসিপি এবং ডানপন্থী কিছু রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা করেন।
মাহফুজ আলম লেখেন, তিনি কখনও জুলাই আন্দোলনের পক্ষের কোনো ব্যক্তি বা শক্তির বিরুদ্ধে বক্তব্য দেননি। তবুও তার বিরুদ্ধে হওয়া বিষোদগারের ৮০ থেকে ৯০ শতাংশ এসেছে ‘জুলাইয়ের কথিত পক্ষের’ লোকজনের কাছ থেকে।
তিনি প্রশ্ন তোলেন, তথ্য মন্ত্রণালয়ে নয় মাস দায়িত্ব পালনকালে কোনো ব্যর্থতার দায় যদি তার ওপর বর্তায়, তাহলে তার আগে ও পরে দায়িত্ব পালনকারীরা কেন একইভাবে জবাবদিহির আওতায় আসবেন না।
পোস্টে মাহফুজ আলম আরও বলেন, আদর্শিক কারণে তিনি জামায়াতের রাজনীতির সমালোচনা করেছেন। তবে সেটিকে জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক পরিসর কেবল একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়।
জামায়াতের আদর্শিক বিরোধিতার কারণে যদি তাকে বিভাজনের জন্য দায়ী করা হয়, তাতেও তিনি বিচলিত নন বলে মন্তব্য করেন মাহফুজ আলম। তবে তিনি একই সঙ্গে জানান, কোনো ধরনের বিদ্বেষমূলক বা ফ্যাসিবাদী রাজনৈতিক চিন্তাধারাকে তিনি সমর্থন করেন না।
সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। তার মতে, নীতিগত ও আদর্শিক বিতর্কের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণের সংস্কৃতি রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
পোস্টের একাংশে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে সহিংস বক্তব্য ও মৃত্যুকামনাও প্রকাশ করেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি রাজনৈতিক মতপার্থক্যের ক্ষেত্রে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আহ্বান জানান।
মাহফুজ আলম বলেন, ‘জুলাই কোনো এক ব্যক্তির প্রকল্প নয়। একজন ব্যক্তি চাইলে এটি ধ্বংস করতে পারে—এ ধরনের ধারণা আন্দোলনের গুরুত্বকে খাটো করে।’
সবশেষে তিনি রাজনৈতিক দল ও কর্মীদের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও গালাগাল পরিহার করে নীতি, মতাদর্শ ও রাষ্ট্র পরিচালনা নিয়ে গঠনমূলক বিতর্কে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
আবদুল্লাহ/
পাঠকের মতামত:
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- ব্যাংকের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
- শেয়ারবাজারকে গতিশীল করতে একাধিক নীতিগত সুপারিশ ডিবিএর
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন
- ইসলামী ব্যাংক সংকটের প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে: এবিবি চেয়ারম্যান
- দেয়াল থেকে টাকার নোট: মানুষের এই মানসিকতার ব্যাখ্যা
- জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- মাঠে অভিনয় করে সুবিধা নিলে শাস্তির মুখে খেলোয়াড়
- ১০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ারহোল্ডিং বেড়েছে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
- বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা
- রংপুর সিটি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
- তিন দফায় ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমল সোনার দাম
- ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ
- কর্মকর্তার ল্যাপটপ উধাও, সচিবালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন চেয়েছে ইসলামী ব্যাংক
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- আর্থিক খাত সংস্কারে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ব্যাংকিং খাত পুনর্গঠনে বহুমুখী উদ্যোগ, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
- মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
- জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক
- চেয়ারম্যান নিয়োগ বিতর্কের মধ্যে তারল্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ ইসলামী ব্যাংকের
- আ.লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন ব্যাখ্যা
- একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- অবসরের গুঞ্জনে মুখ খুললেন শেখ হাসিনা
- স্বাভাবিক ওঠানামার মধ্যেই এগোচ্ছে বাজার, নতুন কমিশনে ইতিবাচক প্রত্যাশা
- ০৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বদলাতে পারে এসএমই খাত
- ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন
- রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ
- পুশইন ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুলল বিজিবি
- বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত
- প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল













