ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা

২০২৬ জুন ১১ ১০:৫৫:২৯
জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন, কারণ দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় বাজেট উপস্থাপনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের বাজেট হওয়ায় জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই প্রত্যাশা, ভবিষ্যৎ লক্ষ্য এবং দেশের অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

জাতীয় বাজেট পেশ এবং ২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরতে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। এ উপলক্ষে বিশেষ মন্ত্রিসভা বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার এ বাজেট তৈরি করেছে। বিদ্যমান সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে রয়েছে।

অর্থমন্ত্রী জানান, এ বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের সব নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা। যাতে জাতীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সবাই অংশগ্রহণের সুযোগ পায় এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়।

তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শক্তিশালী করার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এ বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে