ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১০ ১৪:৩৯:১৯
১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৮৬ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ হারে কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৬.২৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৯৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৪৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৩.৯৬ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩.৬৬ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে