ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন চেয়েছে ইসলামী ব্যাংক

২০২৬ জুন ১০ ১০:৩১:৩১
বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন চেয়েছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়নের আবেদন করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণে মঙ্গলবার (৯ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ আবেদন জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগকে ঘিরে বিতর্ক এবং গ্রাহক ফোরামের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে গত এক সপ্তাহে গ্রাহকেরা পাঁচ হাজার কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করেছেন বলে জানা গেছে।

বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের কারণে ব্যাংকটির নগদ অর্থের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা অর্থায়নের আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সজীব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে